আবনা : ইয়েমেনের নতুন সরকার ইরানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দলকে তেহরান পাঠিয়েছে। চারদিনের সফরে এ প্রতিনিধি দল গতকাল তেহরান এসেছে।
এ সফরকালে উভয়পক্ষ পারস্পরিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। এ ছাড়া, কয়েকটি সমঝোতা স্মারকও সই হবে বলে জানা গেছে।
এদিকে, শনিবার ইরান ও ইয়েমেনের বেসামরিক বিমান চলাচল সংস্থার মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়েছে। এ চুক্তি অনুযায়ী ইয়েমেনের জাতীয় বিমান সংস্থা ইয়েমেনিয়া এবং ইরানের বিমান সংস্থা মাহান এয়ার প্রতি সপ্তাহে ১৪টি করে ফ্লাইট পরিচালনা করবে।
চুক্তি সইয়ের একদিন পরই মানবিক ত্রাণবাহী ইরানের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানা’য় গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কর্মকর্তা বলেন, তেহরান ও সানার মধ্যে বিমানের ফ্লাইট চালু হওয়া মানেই হচ্ছে যাত্রী পরিবহণ করা হবে। ইয়েমেনের জন্য শান্তির বার্তা বহন করতে চায় ইরান। এ বিবেচনা থেকে রাজনৈতিক সংকটাপন্ন দেশটিতে প্রথম ফ্লাইটে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।#
২ মার্চ ২০১৫ - ০৬:৩১
News ID: 674189
ইয়েমেনের নতুন সরকার ইরানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দলকে তেহরান পাঠিয়েছে।